Last Updated:
সুবীর দে,বরানগর: মানসিক হেনস্থার শিকার হয়ে ফেসবুকে ভিডিও শেয়ার করে আত্মঘাতী স্কুল শিক্ষিকা। ডানলপের একটি বেসরকারি স্কুলের ঘটনা।
অভিযোগ, বছর ৫৮-র শিক্ষিকা জাসবির কউরের উপর দীর্ঘদিন ধরে স্কুলের প্রিন্সিপাল থেকে শুরু করে কমিটির লোকজন মানসিক নির্যাতন ও হেনস্থা করছিল। সেই মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে বরানগর বারুইপাড়া লেনে নিজের আবাসনের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই শিক্ষিকা। পুরো বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দোষীদের শাস্তির দাবিতে দক্ষিণেশ্বর থানায় আঅসেন শিক্ষিকার আত্মীয়রা।
স্কুল সূত্রের খবর, ২২ বছরের শিক্ষাগত যোগ্যতায় B.ED ছিল না তাঁর। আর তাই নিয়েই বিবাদের সূত্রপাত। এই নিয়েই হতাশায় ছিলেন ৫৮ বছরের যশবীর। অভিযোগ, প্রিন্সিপালের সঙ্গে গত পরশু অর্থাৎ মৃত্যুর আগের দিন মিটিংও হয়েছিল। কিন্তু তারপর থেকেই একটু উদাসীন হয়ে পড়েছিলেন তিনি। স্কুলের প্রিন্সিপাল-সহ মোট পাঁচজনের নামে অভিযোগ দায়ের করেছে মৃত শিক্ষিকার পরিবার।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
December 06, 2024 11:14 AM IST