শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
18 balls, zero boundaries: Three overs that cost Gujarat Titans the match vs RCB | Cricket News কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান Khalnayak Returns Announced: Sanjay Dutt Back As Ballu After 33 Years, First Look OUT | Bollywood News শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের জাতীয় সমাবেশ সফল করার আহ্বান গোলাম পরওয়ারের জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধানকে যুগোপযোগী করা না গেলে রাজনৈতিক সংকট কাটবে না : চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ জন কুখ্যাত মানবপাচারকারীকে গ্রেপ্তার মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে

স্টারলিংকের মাধ্যমে অপতথ্য ছড়ানোয় এত মৃত্যু হয়েছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১০০ সময় দেখুন
স্টারলিংকের মাধ্যমে অপতথ্য ছড়ানোয় এত মৃত্যু হয়েছে


ঢাকা: ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেছেন, স্টারলিংকের মতো অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপতথ্য ছড়ানোর কারণে এত মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে ঢাকায় ইরান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন জলিল রহিমি জাহনাবাদি। দেশটিতে চলমান পরিস্থিতির বিষয়ে ইরান দূতাবাস কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে এই মতবিনিময়ের আয়োজন করে।

তিনি আরও বলেন, ‘অত্যাধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপতথ্য ছড়ানো আর বিক্ষুব্ধ মানুষগুলোকে পুঁজি করে সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে ইরানজুড়ে হয়েছে সহিংসতা। আর এ কারণেই ইরানে বিক্ষোভে এত মৃত্যুর ঘটনা ঘটেছে।’

ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেন, ‘ইরানে সশস্ত্র বিদ্রোহীরাই প্রথমে পুলিশকে আক্রমণ করে। তারপর সেটাকে পুঁজি করে পশ্চিমারা। আর পুরোটাই করা হয়েছে মার্কিনদের সুচারু বুদ্ধিমত্তা আর পরামর্শের মাধ্যমে।’

ইরানে সরকারবিরোধী আন্দোলনে গোয়েন্দা ব্যর্থতা নিয়ে করা প্রশ্নে ইরানি রাষ্ট্রদূত সরাসরি জবাব দেননি। জলিল রহিমি জাহনাবাদি বলেন, ‘বিদেশি স্যাটেলাইট দিয়ে প্রোপাগান্ডা ছড়ানো বন্ধ করতে সমর্থ হয়েছে ইরান।’

তবে এখন পর্যন্ত এই আন্দোলনে নিহত ব্যক্তিদের সংখ্যা নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেননি ইরানি রাষ্ট্রদূত।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom