সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

স্বাধীন-নিরপেক্ষভাবে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৪৩ সময় দেখুন
স্বাধীন-নিরপেক্ষভাবে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ


ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস বলেছেন, স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ।

একইসাথে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের স্বল্প ও দীর্ঘ মেয়াদী পর্যবেক্ষক দল পর্যবেক্ষণ করবে।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর হোটেল রেনেসাঁসে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রত্যাশা করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী সপ্তাহে ৫৬ সদস্যের একটি প্রতিনিধি দল দীর্ঘ মেয়াদে নির্বাচন পর্যবেক্ষণ করবে। আর নির্বাচনের আগে আরো ৯০ জন পর্যবেক্ষক আসবেন। ইইউ পর্যবেক্ষকরা বাংলাদেশের ৬৪ জেলাতেই নির্বাচন পর্যবেক্ষণ করবেন। নির্বাচনের পর ইইউ থেকে তাদের পর্যবেক্ষণ তুলে ধরবে।

এক প্রশ্নের জবাবে ইভারস আইজাবস বলেন, নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক বলতে আমরা বুঝি সেখানে সবার অংশগ্রহণ থাকবে। বিশেষ করে নারী, ক্ষুদ্র জাতিসত্তা, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়সহ সকলেই যেন ভোট দিতে পারেন। নির্বাচনে সব নাগরিকরাই যেন ভোট দিতে পারেন, সেটাই আমাদের চাওয়া।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উপ প্রধান ইনতা লেসে ও মিশনের প্রেস অফিসার ইবার্হাড লাউয়ে।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন গত ৮ জানুয়ারি ঢাকায় আসে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর