
ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::
সংশোধনপূর্বক পুন:গঠন করা হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওষুধ নিয়ন্ত্রণ কমিটির সাব কমিটি- ‘টেকনিক্যাল গাইডেন্স কমিটি’। সংশোধিত গুরুত্বপূর্ন এই কার্যকরী পর্ষদে নির্বাহী সদস্য হিসেবে যুক্ত হলেন,বাংলাদেশ এগ্রোক্যামিক্যাল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের (বামা) সভাপতি কেএসএম মোস্তাফিজুর রহমান। পাশাপাশি তিনি ওষুধ শিল্প সমিতির সদস্য এবং ওয়ানফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
২৩ নভেম্বর সহকারী সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য সেবা অধিদপ্তর।
প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কার্যকরী পর্ষদের নির্বাহী সদস্যরা নতুন ওষুধ ও প্রচলিত ওষুধের নতুন আকার ও মাত্রায় ওষুধসমূহের রেজিস্ট্রেশন সম্পর্কে মত প্রদান করবে। সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাপতিত্বে গঠিত ওষুধ নিয়ন্ত্রন কমিটিকে সার্বিক টেকনিক্যাল বিষয়ে সহায়তা করবে।
এছাড়া, ওষুধ সম্পর্কিত আইন অধ্যাদেশের অধীনে প্রণীত বিধির আওতায় বিজ্ঞাপিত বিষয় সম্পর্কে সুপারিশ প্রদানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।