একটা সময় ছিল যখন কারও হাতে স্মার্টফোন থাকলে ঘুরে দেখা হত! ইদানীং চলটা উলটে গিয়েছে! আজকাল সবার হাতেই শোভা পায় স্মার্টফোন! বরং কারও হাতে পুরনো দিনের ছোট ফোন দেখলেই ঘুরে দেখা হয়! সারাক্ষণ ফোন ঘাঁটতে অভ্যস্ত বর্তমান প্রজন্ম! আর এখানেই ঘটে যায় বড় ভুল! সেই কথা মাথায় রেখেই জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে সাইবার ক্রাইম নিয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হল বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ে । পাসওয়ার্ড হ্যাকিং, ই-মেলের নিরাপত্তা, অনলাইনে প্রলোভন, ফেসবুক-সহ বিভিন্ন সাইট থেকে বিপদ কীভাবে আসতে পারে? এটিএম কার্ডজনিত বিপদ, নেটব্যাঙ্কিং ও মোবাইলের নিরাপত্তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়
Source link