রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

স্মার্ট পুঁজিবাজার বিনির্মাণে হুয়াই’র সহযোগিতা প্রস্তাব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১২৩ সময় দেখুন
স্মার্ট পুঁজিবাজার বিনির্মাণে হুয়াই’র সহযোগিতা প্রস্তাব


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশে স্মার্ট পুঁজিবাজার বিনির্মাণে সহযোগিতার প্রস্তাব দিয়েছে চীনা বহুজাতিক কোম্পানি হুয়াই। বৃহস্পতিবার (২৩ মে ) হুয়াই টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের চার সদস্যের এক প্রতিনিধিদল ঢাকা স্টক এক্সচেঞ্জ’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু’র সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের কার্যালয়ে বৈঠক করে এই প্রস্তাব দেন।

হুয়াই’র প্রতিনিধিদলের নেতৃত্ব দেন হুয়াই সাউথ এশিয়া রিজিওনের ভাইস প্রেসিডেন্ট অ্যালেন লুই। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন- ডাটা স্টোরেজ প্রোডাক্ট লাইন এপিএসি’র ভাইস প্রেসিডেন্ট লিমিং জিয়ে, সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার, গভর্মেন্ট ভার্টিকাল সাউথ এশিয়া এন্টারপ্রাইজ বিজনেস ডিপার্টমেন্টে রাজীব উদ্দীন খান এবং গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এর ম্যানেজার সুজন কুমার সাহা।

বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হুয়াই’র প্রতিনিধিদের ডিএসই’র কার্যক্রম ও উন্নত তথ্যপ্রযুক্তির বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করে বাংলাদেশের পুঁজিবাজারের বিভিন্ন দিক তুলে ধরেন। সেইসঙ্গে তিনি সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সঙ্গে সঙ্গতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জকে কীভাবে স্মার্ট পুঁজিবাজারে রূপান্তর করা যায় সে ব্যাপারে সহযোগিতার আহ্বান জানান। স্মার্ট পুঁজিবাজার বিনির্মাণে বিভিন্ন প্রযুক্তি ও সহযোগিতা প্রদানের বিষয়ে চীনা বহুজাতিক কোম্পানি হুয়াই সহযোগিতার আশ্বাস দেয়।

এ ছাড়াও, ডিএসই’র চেয়ারম্যান ড. হাসান বাবু হুয়াই’র প্রতিনিধিদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি স্মার্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গঠনে সহযোগিতা প্রদানের অনুরোধ জানান। হুয়াই’র প্রতিনিধি দল স্মার্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গঠনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। এ বিষয়ে একটি রোডম্যাপ এবং পরিকল্পনা তৈরির সিদ্ধান্তও গ্রহণ করা হয় এবং এ বিষয়ে হুয়াই কোম্পানির ঊর্ধ্বতন প্রতিনিধিদের উপস্থিতিতে পারস্পরিক সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়।

সারাবাংলা/জিএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর