বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

হঠাৎ আমিরাতে ইসরাইলি প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৮৩ সময় দেখুন
হঠাৎ আমিরাতে ইসরাইলি প্রধানমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক

হঠাৎ করে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরে গেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। বৃহস্পতিবার (৯ জুন) তিনি এমন এক সময় সেখানে গেলেন যখন ইরানের সঙ্গে নিউক্লিয়ার অস্ত্র নিয়ে ২০১৫ সালে হওয়া চুক্তিটি নতুন করে বাস্তবায়নে তোড়জোড় বাড়িয়েছে পশ্চিমা দেশগুলো।

এর আগে, ২০২০ সালে আব্রাহাম অ্যাকোর্ডের মাধ্যমে আরব আমিরাতের সঙ্গে প্রকাশ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইসরাইল। এ নিয়ে দ্বিতীয়বারের আরব আমিরাত সফরে গেলেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

ইসরাইলের এক সরকারি ভিডিওবার্তায় বলা হয়েছে, নাফতালি বেনেট আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাত করবেন। তাদের মধ্যে বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হবে। যার মধ্যে ইরান ইস্যু প্রাধান্য পাবে। আরব আমিরাতের উদ্দেশে রওনা দেওয়ার আগে ওই ভিডিও প্রকাশ করেন নাফতালি বেনেট।

ওই ভিডিওতে তিনি আন্তর্জাতিক অ্যাটোমিক এনার্জি এজেন্সির বৈঠকে অংশ নেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানান এবং পারমাণবিক কার্যক্রম চালানোর জন্য ইরানের সমালোচনা করে।

এদিকে, আন্তর্জাতিক অ্যাটোমিক এনার্জি এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরিনিয়ামের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে ইরান। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক চুক্তি করে ইরান। ওই চুক্তির শর্ত অনুযায়ী তারা ইউরিনিয়ামের পরিমাণ বাড়ানোর কাজ বন্ধ করে দেয়। এর বদলে পশ্চিমারা ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেয়।

কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে সরে আসেন এবং ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর ফলে ওই অঞ্চলে হামলা ও উত্তেজনা বেড়ে যায়। ২০১৫ সালেও ওই চুক্তির বিরোধীতা করেছিল ইসরাইল। তারা চায় ইরানের পারমাণবিক অস্ত্রের ওপর কঠোর বিধি নিষেধ।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর