বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

হত্যাচেষ্টার অভিযোগে তৃণমূলের সায়নী ঘোষ গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ২৯৬ সময় দেখুন
হত্যাচেষ্টার অভিযোগে তৃণমূলের সায়নী ঘোষ গ্রেফতার


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ত্রিপুরায় নির্বাচনী প্রচারণায় গিয়ে গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী সায়নী ঘোষ। রোববার (২১ নভেম্বর) বিকেলে তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে গ্রেফতার দেখায় আগরতলা পুলিশ। সায়নী ঘোষের বিরুদ্ধে তিনটি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় পৌরসভা ভোটের প্রচারণায় গিয়েছিলেন সায়নী ঘোষসহ তৃণমূল কংগ্রেস নেতারা। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ত্রিপুরা সফরের কথা রয়েছে। ওই সফরের ২৪ ঘণ্টা আগে আগরতলা পূর্ব মহিলা থানা ঘিরে বিজেপির তাণ্ডবের অভিযোগ তুলেছে তৃণমূল। তৃণমূলের দাবি, বিজেপির দুষ্কৃতীদের হামলায় রক্তাক্ত হয়েছেন একাধিক তৃণমূল নেতাকর্মী। এ ঘটনার প্রতিবাদ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা বিপ্লব দেবকে টুইট করে আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ টুইটের কিছুক্ষণ পরেই গ্রেফতার করা হয় তৃণমূল নেত্রী সায়নীকে।

হত্যাচেষ্টার অভিযোগে তৃণমূলের সায়নী ঘোষ গ্রেফতার

ভারতের সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, রোববার সকালে তৃণমূল নেতাদের হোটেলে পুলিশি হানার অভিযোগ তোলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। একইসঙ্গে ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে সায়নী ঘোষদের হেনস্থার অভিযোগও ত্যুলেন তিনি। সায়নী ঘোষকে বেআইনিভাবে জোর করে থানায় নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ তৃণমূলের।

থানায় সায়নী ঘোষকে নিয়ে গিয়ে জেরার পর তাকে গ্রেফতার দেখায় পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় আইনে ৩০৭, ১৫৩ এবং ১২০ বি ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর