কলকাতা: কন্ডোমের ব্যবহার নিয়ে আপনার নানারকম বাধ্যবাধকতা থাকতে পারে৷ ভুল ধারনাও থাকতে পারে৷ তবে আপনাকে কন্ডোম ব্যবহার করা কয়েকটি বিষয়ে খেয়াল রাখতেই হবে৷ কোন ধরনের কন্ডোমে সুখ সবচেয়ে বেশি, সেটি দেখে নিতে পারেন৷
ল্যাটেক্স কন্ডোম – এটি সাধারণ মানের সবচেয়ে চলতি কন্ডোম৷ এটি অনেকেই ব্যবহার করেন৷ একটি সাধারণ ভাবে প্রেগনেন্সি ও এসটিডি থেকে রক্ষা করে৷ ফলে এটি ব্যবহার করা যেতেই পারে৷ তবে কেউ ল্যুব্রিক্যান্ট ব্যবহার করলে এটি ব্যবহার করা সমস্যা হতে পারে৷
আরও পড়ুন: ‘মিড ডে মিল’-এর টাকা দিয়ে মুখ্যমন্ত্রীর সফর! ট্যুইটে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
ফ্লেবার্ড কন্ডোম – অনেকের ক্ষেত্রে ফ্লেবারড কন্ডোমে কু-প্রভাব পড়তে পারে৷ মানে অনেক সময়ে ত্বকে সমস্যা হতে পারে, কোনও জ্বালার মতো সমস্যা হতে পারে৷ সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করা বন্ধ করতে পারেন৷
টেক্সচার কন্ডোম – এটিও সাধারণ মাপের ল্যাটেক্স কন্ডোম৷ এটিতে বাইরের দিকে একটি টেক্সচার থাকে, সেই কারণে এটিকে টেক্সচার কন্ডোম বলে৷ একটি আলাদা করে একটি উত্তেজনা তৈরি করে বলে এটিকে ব্যবহার করেন অনেকে৷
ল্যুব্রিকেন্ট কন্ডোম – এই ধরনের কন্ডোমগুলিতে আগে থেকেই ল্যুব্রিক্যান্ট ব্যবহার করা হয়ে থাকে৷ সেই কারণে এটি ব্যবহার করা অত্যাধিক সুখের৷ এতে অতিরিক্ত ব্যথা বা রক্তপাত এড়ানো সম্ভব হয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।