শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

হরতালে লঞ্চ চলাচল স্বাভাবিক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১২৫ সময় দেখুন
হরতালে লঞ্চ চলাচল স্বাভাবিক


ডেস্ক রিপোর্ট::  দেশ জুড়ে বিএনপি-জামাতের ডাকা হরতালে রাজধানীর সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। ভোর থেকেই চাঁদপুর ভোলা ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে গেছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চল থেকেও সদরঘাটে লঞ্চ ভিড়ছে।

রোববার (২৯ অক্টোবর) সকালে সদরঘাটে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যাত্রীর সংখ্যা স্বাভাবিকের তুলনায় অনেক কম দেখা গেছে। একই সঙ্গে বুড়ীগঙ্গা নদীতে নৌকা চলাচলও স্বাভাবিক রয়েছে।

চাঁদপুরগামী যাত্রী আব্দুল হালিম বলেন, গাড়ি চলছে কিন্তু আজকে গাড়ির থেকে লঞ্চে চলাচল বেশি নিরাপদ মনে করছি। নিজেদের মধ্যে তো হরতালের আতঙ্ক কিছুটা হলেও বিরাজ করছে। এ আতঙ্ক নিয়েই যাতায়াত করছি। সদরঘাটে আসতে তেমন কোনো বাধা পাইনি। যদিও রাস্তায় তেমন কোনো লোকজন ছিল না।

বোগদাদিয়া লঞ্চের আরেক যাত্রী সালমা বেগম বলেন, গতকাল যে ঘটনা (রাজধানীতে সহিংসতা) ঘটেছে তাতে আমরা সাধারণ মানুষেরা খুবই শঙ্কিত। আবার আজ হরতাল হওয়ার পরও লঞ্চ চলছে তাই ভাবলাম বাড়িতেই চলে যাই। যাত্রী সংখ্যা কম হলেও যথাসময়েই লঞ্চ ছেড়ে যাচ্ছে।

লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, লঞ্চ চলাচল কাল রাত থেকেই স্বাভাবিক। সকাল থেকেও সব রুটে লঞ্চ আসা যাওয়া করছে। তবে যাত্রী একদম কম। হরতালে বিশৃঙ্খলার ভয়ে যাত্রী সংখ্যা কম।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর