বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

হাইতিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১২৯৭

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২৮৫ সময় দেখুন
হাইতিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১২৯৭


আন্তর্জাতিক ডেস্ক

হাইতিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৯৭ জন। এতে আহত হয়েছেন আরও ৫ হাজার ৭০০ জনের বেশি। উদ্ধার তৎপরতা এখনও জারি আছে। বিবিসির খবর।

নিহতদের মধ্যে ১ হাজার ৫৪ জনই দেশটির দক্ষিণ প্রশাসনিক অঞ্চলের বাসিন্দা। এছাড়া গ্র্যান্ড এন্সেতে ১১৯ জন এবং নিপ্পেসে মারা গেছে আরও ১২২ জন। সরকারি তথ্যমতে, ভূমিকম্পে ১৩ হাজার ৬৯৪টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া আরও ১৩ হাজার ৭৮৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার ক্যারিবীয় দেশটিতে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানিয়েছে, শনিবারের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সেন্ট লুই ডু সুড শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে। তবে এ ভূমিকম্প ১২৫ কিলোমিটার দূরের জনবহুল পোর্ট অব স্পেনেও অনুভূত হয়েছে।

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর লি কায়ে। এ শহর ছাড়াও অন্যান্য শহরের ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও মৃতদেহ উদ্ধার তৎপরতা চলছে। দেশটির প্রধানমন্ত্রী আরিয়েল অরি মাসব্যাপী জরুরি অবস্থা জারি করেছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হাইতিতে জরুরি ত্রাণ সহায়তা পাঠানোর অনুমোদন দিয়েছেন। জাতিসংঘও উদ্ধারকাজে সহায়তা করছে। এর বাইরেও হাইতির অন্যান্য প্রতিবেশী দেশ হাইতিতে চিকিৎসকসহ অন্যান্য জরুরি সহায়তা পাঠাচ্ছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর