শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

হাজারীবাগে সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ২৪৮ সময় দেখুন
হাজারীবাগে সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর হাজারীবাগ বউবাজার এলাকায় একটি বাড়ির তিনতলার সিঁড়ি থেকে পড়ে রোমান (১১) নামের এক শিশু মারা গেছে।

বুধবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। মুমুর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সারে ৯টার দিকে মৃত ঘোষণা করে।

মৃত রোমানের বাবা জাহাঙ্গীর হোসেন জানান, তাদের ভোলা জেলার চড়ফ্যাশন উপজেলার চড় মাদ্রাজ গ্রামে। বর্তমানে হাজারীবাগ বউবাজার নুরু কসাইয়ের গলির একটি বাসার তিনতলায় ভাড়া থাকত।

রোমান স্থানীয় জরিনা শিকদার স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত। এক ভাই দুই বোনের মধ্যে রোমান ছিল দ্বিতীয়।

জাহাঙ্গীর হোসেন আরও জানায়, রোমান সন্ধ্যার দিকে তিনতলার সিঁড়িতে টেনিস বল খেলছিল। সেখান থেকে পা পিছলে সিঁড়িতেই পড়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানায় অবহিত করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর