আদাবিহীন ভারতীয় রান্নাঘর বিরল ৷ জানেন কি, ভারতীয় রান্নার অন্যতম এই উপাদান ওজন কমাতেও খুবই কার্যকর? এছাড়াও একগুচ্ছ উপকার দিক আছে এই আদার ৷
# পরিপাক ক্রিয়া উন্নত করে হজমশক্তি বাড়াতে সাহায্য করে আদা ৷
# এর নিয়মিত ব্যবহারে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রিত থাকে ৷
# গবেষণা বলছে, পেটের বাড়তি মেদ কমাতে আদা অব্যর্থ ৷
# পাশাপাশি, আদার অ্যান্টিঅক্সিড্যান্ট স্ট্রেসের পরিমাণ কমায় ৷
# ওজন হ্রাসের ক্ষেত্রে দ্রুত ফল পেতে লেবুর সঙ্গে আদা খান ৷
# এক গ্লাস জলে আদা দিয়ে ফুটিয়ে নিন ৷ কয়েক ফোঁটা লেবুর রস তাতে যোগ করুন ৷
# বানিয়ে নিতে পারেন লেমন জিঞ্জার চা-ও ৷ ওজন কমতে লেবু-আদা যুগলবন্দি খুবই কার্যকর ৷
# লেবু আদার মিশ্রণে মেশাতে পারেন অ্যাপল সিডার ভিনিগার-ও ৷ তাহলে ওজন হ্রাসের হার আরও দ্রুত হবে ৷
# অ্যাপল সিডারে থাকে প্রয়োজনীয় প্রোবায়োটিক্স ৷ যা মেটাবলিজম বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে রাখে ৷
# তাই নিজেরে আদার ব্যাপারী বলে পিছিয়ে থাকবেন না ৷ বরং, বাড়তি মেদের সমস্যা থাকলে আদাজল খেয়ে ওজন কমাতে লেগে পড়ুন ৷