বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

হাতি উদ্ধারের ছবি তুলতে গিয়ে সাংবাদিকের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২২ সময় দেখুন
হাতি উদ্ধারের ছবি তুলতে গিয়ে সাংবাদিকের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ওড়িশার জনপ্রিয় সাংবাদিক অরিন্দম দাস (৩৯) নদীতে ডুবে মারা গেছেন। প্রদেশটির মহানগর নদীতে একটি হাতিকে উদ্ধার কাজের ছবি তুলতে দিয়ে বোট ডুবে গেলে তার মৃত্যু হয়। খবর এনডিটিভি।

গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) কটকের কাছে মহানগর নদীর মুন্ডালি ব্যারেজে এই ইঞ্জিন চালিত বোটটি ডুবে যায়। ওড়িশা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই বোটটিতে ওড়িশা ডিজাস্টার র‌্যাপিড অ্যাকশন ফোর্সের (ওডিআরএএফ) কর্মী ও একজন ফটোসাংবাদিক ছিল। কিন্তু তীব্র স্রোতের কারণে বোটটি উল্টে যায়।

এ সময় অপর এক সাংবাদিকসহ ওডিআরএএফ’র তিনজন কর্মীকে নদী থেকে উদ্ধার করা হয়। পরে দ্রুতই তাদের কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাতি উদ্ধারের ছবি তুলতে গিয়ে সাংবাদিকের মৃত্যু

 

এসসিবি’র পরিচালক ভুবনন্দ মোহরানা সাংবাদিকদের বলেন, ‘অরিন্দমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা তাকে এক ঘণ্টারও বেশি সময় ধরে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছি। তার সহযোগী, ফটো সাংবাদিক প্রভাত সিংহও হাসপাতালের মেডিসিন বিভাগের আইসিইউ’তে ভর্তি আছেন। আর ওডিআরএএফ কর্মীদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মৃত অরিন্দম ‘গ্রাউন্ড জিরো’র রিপোর্টার হিসেবে জনপ্রিয় ছিলেন। তিনি ওড়িশার ওটিভি টেলিভিশনের চিফ রিপোর্টার ছিলেন। একইসঙ্গে নকশাল বিরোধী অভিযান, অপরাধ, বন ও বন্যপ্রাণীসহ সাইক্লোন ফাইলিন, ফণীর মতো বড় বড় প্রাকৃতিক দুর্যোগের নিউজ করেছিলেন। গতকাল শুক্রবারও অরিন্দম নিজের কাজের অংশ হিসেবে নদীতে আটকে পড়া হাতির উদ্ধার অভিযানের নিউজ কভার করতে গিয়েছিলেন। আর প্রবল স্রোতে বোট উল্টে নদীর পানিতে ডুবে মারা যান তিনি।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর