সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

হাদির মৃত্যুর সংবাদে হাসনাত বললেন— ‘শহিদ আলহামদুলিল্লাহ’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৮ সময় দেখুন
হাদির মৃত্যুর সংবাদে হাসনাত বললেন— ‘শহিদ আলহামদুলিল্লাহ’


ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আন্দোলনকেন্দ্রিক রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তার মৃত্যুর খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লাল ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে একটি সংক্ষিপ্ত পোস্ট দেন—“শহীদ আলহামদুলিল্লাহ।”

এই ছোট্ট পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। অনেকেই এটিকে শরিফ ওসমান হাদির আন্দোলনকালীন আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা হিসেবে দেখছেন।

তার মৃত্যু আন্দোলনের ধারাবাহিকতায় একটি গভীর শূন্যতা তৈরি করেছে বলে মনে করছেন সহযোদ্ধারা। সামাজিক মাধ্যমে অনেকেই লিখছেন, শরিফ ওসমান হাদির নাম জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে সাহস ও আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর