বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

হাসপাতাল থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইমরান খান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১৩২ সময় দেখুন
হাসপাতাল থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইমরান খান


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: প্রাণঘাতী হামলায় আহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি জানিয়েছেন, তাকে হত্যার উদ্দেশে হামলা হতে পারে বলে একদিন আগেই খবর পেয়েছিলেন তিনি। ভাষণের শুরুতে তিনি জানান, লাহোরের শওকত খানম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

ভাষণে ইমরান খান বলেন, ‘আমি এই হামলার ব্যাপারে বিস্তারিত পরে জানাবো। পাঞ্জাবের ওয়াজিরাবাদ বা গুজরাট শহরে আমাকে মেরে ফেলার পরিকল্পনা ছিল- এই তথ্য হামলার একদিন আগে জানতে পেরেছিলাম।’

ইমরান খান তার  ভাষণে পাকিস্তানের বর্তমান সরকারকে তিরস্কার করেন। কয়েক মাস আগে কিভাবে তার সরকারকে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, সেই প্রসঙ্গও তুলেন ইমরান খান।

তিনি বলেন, ‘আমার সরকার কখনই অনাস্থা ভোটে হারত না। কিন্তু তারা [বিরোধী জোট নেতারা] সফল হওয়ার জন্য অর্থ ব্যবহার করেছিল।’

ইমরান খান বলেন, ‘পিটিআই যখন ক্ষমতায় ছিল তখন বিরোধীরা তিনটি বড় লংমার্চ করেছিল। এর কোনোটিই বন্ধ করার চেষ্টা করেনি সরকার।’

গতকাল বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে ইমরান খানের পদযাত্রার প্রস্তুতি সমাবেশে তাকে লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী। এতে ৭ জন আহত ও ১ জন নিহত হয়। ইমরানের খানের পায়ে গুলি লাগে।

এ ঘটনার পরপরই কর্মী সমর্থকরা ইমরান খানকে হাসপাতালে নিয়ে যান। সন্দেহভাজন এক বন্দুকধারীকে তাৎক্ষনিক গ্রেফতার করে পুলিশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইমরান খানের ওপর হামলার নিন্দা জানিয়েছেন।

ইমরান খানের উপর হামলার প্রতিক্রিয়ায় তার দল পিটিআই-এর কর্মী-সমর্থকরা পাকিস্তানজুড়ে বিক্ষোভ প্রদর্শন করছেন।

আরও পড়ুন 

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর