বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

হিজবুল্লাহ সব সম্ভাবনার জন্য প্রস্তুত: নাসরুল্লাহ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
হিজবুল্লাহ সব সম্ভাবনার জন্য প্রস্তুত: নাসরুল্লাহ


আন্তর্জাতিক ডেস্ক

গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই হামলার পরদিন লেবানন সীমান্তে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে জড়ায় হিজবুল্লাহ। চলমান সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে ভাষণ দিয়েছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, ফিলিস্তিনিদের ‘আল আকসা তুফান’ অভিযান প্রমাণ করেছে, ইসরাইল মাকড়সার জালের চেয়েও দুর্বল। লেবানন ফ্রন্টে সব বিকল্প খোলা আছে। হিজবুল্লাহ সব সম্ভাবনার জন্য প্রস্তুত।

শুক্রবার (৩ অক্টোবর) লেবাননের টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ভাষণে হিজবুল্লাহ প্রধান বলেন, ‘ইসরাইলে হামাসের হামলাটি পুরোপুরি ফিলিস্তিনিদের দ্বারা হয়েছে। অভিযানের পরিকল্পনা অত্যন্ত গোপন ছিল বলেই তা সফল হয়েছে।’

আল-আকসা তুফান অভিযান ছাড়া ফিলিস্তিনিদের সামনে আর কোনো পথ ছিল না বলে দাবি করেন হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, ‘হামাসের অভিযানের পর ইসরাইলিরা নিজেরাই নিজেদের মানুষকে হত্যা করেছে।  তারা হারানো শহরগুলো পুনরুদ্ধারের জন্য তাড়াহুড়া করেছে। পাগলামি করেছে। তারা নিজেরা নিজেদের লোকদের ওপর তাণ্ডব চালিয়েছে। তাদের অস্ত্রের আঘাতে ইসরাইলি প্রাণ হারিয়েছে। ইসরাইলে প্রকাশিত বিভিন্ন নিবন্ধে এসব তথ্য আসছে। ভবিষ্যতে তা আরও পরিষ্কার হবে।’

হিজবুল্লাহ প্রধান বলেন, ‘কেউ আঞ্চলিক যুদ্ধ ঠেকাতে চাইলে তাকে দ্রুত গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করতে হবে।’ নাসরাল্লাহ বলেন, ‘লেবাননের ফ্রন্টে সব বিকল্প খোলা আছে। হিজবুল্লাহ সব সম্ভাবনার জন্য প্রস্তুত।’ এই অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়ে নাসরাল্লাহ বলেন, ‘হিজবুল্লাহ ভয় পায় না।’

লেবানন ফ্রন্টে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির বাস্তব সম্ভাবনা আছে বলেও মনে করেন হাসান নাসরুল্লাহ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘গাজায় ইসরাইলি কর্মকাণ্ডের ওপর এ ধরনের যুদ্ধ বৃদ্ধির বিষয় নির্ভর করে।’

নাসরাল্লাহ বলেন, ‘হিজবুল্লাহ দিন দিন তাদের কার্যক্রম বাড়িয়েছে এবং ইসরাইলকে গাজা বা অধিকৃত পশ্চিম তীরের পরিবর্তে লেবানন সীমান্তের কাছে তার বাহিনী রাখতে বাধ্য করছে।’

তিনি জানান, হামাসের হামলার একদিন পর ৮ অক্টোবর হিজবুল্লাহ যুদ্ধে জড়ায়। লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে প্রতিদিনের গুলি বিনিময়কে হালকা মনে হতে পারে, তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাসরাল্লাহ জানিয়েছেন, যুদ্ধে এখন পর্যন্ত ৫৭ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর