রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

হিলিতে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১১৭ সময় দেখুন
হিলিতে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন


গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::

দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় দশ হাজার পাঁচশত একত্রিশ জন স্বল্প আয়ের মানুষের মাঝে ষষ্ঠ বারের মতো স্বল্প মূল্যে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্বল্প মূল্য এইসব টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। তবে পণ্যের পরিধি বাড়ার দাবি সাধারণ মানুষের।

বৃহস্পতিবার সকাল ১০ হাকিমপুর পৌর সভার (১,২,৬) ওয়ার্ড এর জন্যহিলি স্থলবন্দর এর মাইক্রো বাসষ্টেন্ডে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করা হয়।

টিসিবির পণ্য নিতে আসা সাধারণ মানুষরা বলেন, বর্তমানে বাজারে সব পণ্যর দাম বেশি। তাই কম দামে এইসব পণ্য কিন্তে পেরে আমরা খুব খুশি। সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। প্রতিমাসে এই সব পণ্য যদি দেওয়া হতো তাহলে আমাদের মত সাধারন মানুষের উপকার হতো বলে দাবি তাদের।

এসময় উপস্থিত ছিলেন,টিসিবি পণ্য বিক্রির ট্যাগ অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী ও টিসিবি পণ্য বিক্রির ডিলার আলম হোসেন।

উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০ হাজার ৫ শ ৩১ জন স্বল্প আয়ের মানুষের (ফ্যামেলি কার্ডধারী) মাঝে ৭ তম বারের মতো এক কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সোয়াবিন তেলসহ একটি প্যাকেজ ৪২০ টাকা দিয়ে বিক্রয় করা হচ্ছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর