রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

হিলিতে বিশ্ব এইডস দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৭৯ সময় দেখুন
হিলিতে বিশ্ব এইডস দিবস পালিত


হিলি প্রতিনিধি::

‘সমতার বাংলাদেশ এইডস ও অতিমারী হবে শেষ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। আজ বুধবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আসক্ত পূনর্বাসন সংস্থা (আপস) ও হিলি লাইট হাউজের আয়োজনে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র‌্যালী বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হুমায়ন কবির, হিলি লাইট হাউজের আউটলেট ম্যানেজার মোস্তাফিজুর রহমান, লাইট হাউজের প্রোগ্রাম স্পেশালিষ্ট মাহমুদুল হক, আপসের আউটলেট ম্যানেজার রইবিউল ইসলামসহ অনেকেই।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর