শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

১০ম শ্রেণির অ্যাসাইনমেন্ট প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ জুন, ২০২১
  • ৪২৬ সময় দেখুন
১০ম শ্রেণির অ্যাসাইনমেন্ট প্রকাশ


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। এই ব্যাচের শিক্ষার্থীরাই ২০২২ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

সোমবার (২১ জুন) মাউশির ওয়েবসাইটে এই অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়। স্কুলগুলোকে স্বাস্থ্যবিধি মেনে অ্যাসাইনমেন্ট জমা নিতে বলা হয়েছে।

করোনাভাইরাস মহামারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ২০২২ সালের এসএসসি পরীক্ষার জন্য পাঠসূচিকে পুনর্বিন্যাস করেছে। মূল্যায়নের ক্ষেত্রে বিষয়ভিত্তিক অ্যাসাইনমেন্টের মূল্যায়ন নির্দেশক অনুসরণ করে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্যও সংরক্ষণ করা হচ্ছে।

করোনার সংক্রমণ রোধে যেসব এলাকা লকডাউনের আওতায় রয়েছে, সেসব এলাকায় অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধির নির্দেশনা অনুযায়ী বাস্তবভিত্তিক ব্যবস্থা নিতে বলা হয়েছে। মাউশি বলছে, কোনোভাবেই স্বাস্থ্যবিধির নির্দেশনা উপেক্ষা করা যাবে না।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই সময়ে বিভিন্ন শ্রেণির জন্য অ্যাসাইনমেন্টভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালু করেছে সরকার।

সারাবাংলা/টিএস/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর