‘লেড ফ্রি’ মানে সীসা মুক্ত। পরিসংখ্যান বলছে, ৩৭.৭ মিলিয়ন ভারতীয় প্রতি বছর দূষিত জল পান করতে বাধ্য হন। শুধু তাই নয়, দূষিত জলের কারণে ভারতে প্রতি বছর মৃত্যু হয় ১ লক্ষ মানুষের। সীসা হল প্লাম্বিং সিস্টেমে সবচেয়ে বেশি পাওয়া উপকরণগুলির মধ্যে একটি। সেটাই জলকে দূষিত করে। আর সেই জল পান করে রোগে ভোগেন সাধারণ মানুষ।