বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী জামায়াতের উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। নাগরপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলার আবেদন কর্ণফুলীতে অবৈধ ও ময়লাযুক্ত তেল মজুদের দায়ে ৫০ হাজার জরিমানা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি রয়টার্সের প্রতিবেদন ইরান প্রশ্নে ট্রাম্প সহায়তা চাইলেও অনিচ্ছুক থাকতে পারে চীন Vaibhav Sooryavanshi earns new fan in Kagiso Rabada: ‘There’s not an ounce of fear’ | Cricket News প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবি’র আইন বিভাগের ছাত্র ছিলেন: আসিফ নজরুল কুতুবদিয়া উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায় প্রকল্প) ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্টিত। ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন

১০ টাকার লোভ দেখিয়ে শিশু ধর্ষণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ২৭৯ সময় দেখুন
১০ টাকার লোভ দেখিয়ে শিশু ধর্ষণ


ডেস্ক রিপোর্ট : : রাজশাহী মহানগরীতে এক শিশুকে ১০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ এবং ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। গত ২১ মার্চ রাত ৯টার দিকে নগরীর হড়গ্রাম চারখুটার মোড় এলাকার একটি জঙ্গলে এ ঘটনা ঘটে।

এ সময় অভিযুক্ত শিশুকে (১৬) ধরে পুলিশে দেয় এলাকাবাসী। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী শিশুর মা নগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। অভিযুক্ত শিশুও ওই এলাকার বাসিন্দা।

ধর্ষণের শিকার ওই শিশুটির বাবা জানান, তার শিশুকন্যা গত ২১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে হরগ্রাম চারখুঠার মোড় এলাকার একটি দোকানে পণ্য কিনতে যায়। এ সময় তাকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে ওই বখাটে পাশের একটি জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। এ সময় তার মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে। এরপর থানায় গিয়ে তার মেয়ে জবানবন্দি দেয়।

অভিযুক্ত ওই ছেলের বাবা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলেও অভিযোগ করেছেন ধর্ষণের শিকার ওই শিশুর বাবা।

নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ধর্ষণের অভিযোগে শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে অভিযুক্তকে সোমবার (২২ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Ads by coinserom