বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

১২০০ শিক্ষার্থীর মুখে আনন্দের হাসি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৪৮ সময় দেখুন
১২০০ শিক্ষার্থীর মুখে আনন্দের হাসি


বুধবার ১৪ জুন, ইউনাইটেড নিউজের ক্যামেরায় এমন দৃশ্য ধরা পড়ে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন শিখন কেন্দ্রে গিয়ে। শিশুদের চোখেমুখে আনন্দের উচ্চারণ। অভিভাবকরা বলছেন এতে করে শিশুরা আরো বেশি পাঠে মনোযোগী হবার পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত হবে।

রাজধানীতে নিম্ন আয়ের ও বস্তিতে বসবাসরত পরিবারের শিশুদের বিনামূল্যের বিদ্যালয় হিসেবে ব্যাপকভাবে পরিচিতি পেয়েছে ‘আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম’। মূলত ঝরেপড়া শিশুরাই এই শিখনকেন্দ্রের শিক্ষার্থী। বাংলাদেশ সরকারের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালনায় ২০২১ সাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানের ২০টি পয়েন্টে ৪০টি স্কুল পরিচালনা করে আসছে বেসরকারি প্রতিষ্ঠান ঘাসফুল। এইসব বিদ্যালয়ে বর্তমানে ১২০০ শিশু শিক্ষার্থী প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পড়াশুনা করছে বর্তমানে।

পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীরা সপ্তাহে ১দিন খেলাধুলার সুযোগও পাচ্ছে এইসব শিখনকেন্দ্রে। অন্তত কিছুটা হলেও জ্ঞান আহরণের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা এইসব শিখন কেন্দ্র থেকে। এদের মধ্যে অনেকেই আবার মূল শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত হচ্ছে এই শিখন কেন্দ্র থেকে শিক্ষা সমাপ্তী শেষে। সচেতন মহল বলছেন, এমন দিকে বিচার করলে আউট অব স্কুল চিলড্রেন প্রোগ্রাম এর  সফলতা একেবারে কম নয়।

স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণের সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিখনকেন্দ্রের শিক্ষকবৃন্দ ও প্রোগ্রাম সুপারভাইজার ছালেহা বেগম, আফসানা আক্তার। ঝরেপড়া শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টিতে ২০২১ সালে যাত্রা শুরু করার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষামুখী করার অনন্য উদাহরণ সৃষ্টি করেছে বেসরকারি এনজিও ঘাসফুল।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর