সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

১৩ সেপ্টেম্বর থেকে সশরীরে মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১০ সময় দেখুন
১৩ সেপ্টেম্বর থেকে সশরীরে মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: ১৩ সেপ্টেম্বর থেকে দেশের সব মেডিকেল কলেজ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৩ সেপ্টেম্বর থেকে সব মেডিকেল কলেজ খুলে দেওয়া হবে।  ধাপে ধাপে হবে ক্লাস।

মেডিকেলে ১ম, ২য় ও ৫ম বর্ষের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেলে ১ম, ২য় ও ৫ম বর্ষের স্বশরীরে  ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১৩ সেপ্টেম্বর।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদকে জানিয়েছেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  তিনি শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করার আহ্বান জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে কোভিডের জন্য শিক্ষাব্যবস্থায় বিপর্যয় নেমে এসেছে। আমাদের দেশেও বিভিন্ন কার্যক্রম নিতে হয়েছে। সবমিলিয়ে ৫০ হাজারের অধিক লোক নিয়োগ দিতে হয়েছে। চার হাজার ডাক্তার, আট হাজার নার্স নিয়োগ দিতে হয়েছে। এ কার্যক্রমগুলো চলমান আছে। ভ্যাকসিনেশন কার্যক্রমও পুরোদমে চালু আছে।

বাংলাদেশে গত বছর ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।  কয়েক ধাপে তা আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর