আন্তর্জাতিক ডেস্ক
এক বছরের বেশি সময় পর চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১৯ মার্চ) দেশটির উত্তরপূর্বাঞ্চলের প্রদেশ জিলিনে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। চীনের ন্যাশনাল হেলথ কমিশন এ তথ্য প্রকাশ করেছে।
এর আগে ২০২১ সালের ২৬ জানুয়ারি চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ মৃত্যু হয় বলে জানায় সরকার। শনিবার দুইজন মৃত্যুর ফলে চীনে সরকারি হিসেব অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৬৩৮।
চীনে সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। শনিবার দেশটিতে ৪ হাজার ৫১ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন।
করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবে চীনের বহু শহরে লকডাউন বিরাজ করছে।
সারাবাংলা/আইই