স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এ বছর এসএসসি পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে শুরু হবে সকাল ১১টায়। সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন।
ডা. দীপু মনি জানান, পরীক্ষার সময় বন্যা হলে সেসব এলাকায় পরীক্ষা স্থগিত থাকবে। তিনি বলেন, সরকার আশা করে, পরীক্ষায় ব্যাঘাত ঘটে এমন কোনো রাজনৈতিক কর্মসূচি দেওয়া হবে না।
১৯ জুন এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সিলেট ও উত্তরাঞ্চলে বন্যার কারণে সব শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।
সারাবাংলা/জেআর/আইই