বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

১৬ বছরের ছেলের পা ভাসছে রক্ত, এগিয়ে এল না কেউ! ঝুঁকি নিয়ে বাঁচালেন জনপ্রতিনিধি 16-year-old youth saved with help from councilor.

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১২৫ সময় দেখুন


Last Updated:

দুর্ঘটনাগ্রস্ত যুবকে দেখেও এগিয়ে আসলেন না কেউ, অবশেষে জনপ্রতিনিধি ঝুঁকি নিয়ে যা করলেন

X

দুর্ঘটনাগ্রস্ত

দুর্ঘটনাগ্রস্ত যুবকের পরিবার

উত্তর ২৪ পরগনা: বছর ষোলোর ছেলেটির তখন পা ভেসে যাচ্ছে রক্তে, যন্ত্রণায় ছটফট করছে সে। স্টেশনে ঘটা দুর্ঘটনা দেখেও সাহায্যের জন্য এগিয়ে আসেননি কেউ। এমন অমানবিক চিত্র দেখে যখন সকলেই নির্বিকার, সেই জায়গায় দাঁড়িয়ে এক জনপ্রতিনিধির জন্যই আজ প্রাণে বাঁচল দত্তপুকুরের কিশোর তুহিন সেন।

জানা যায়, নিউ ব্যারাকপুর স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত ৮:৩০ মিনিটের ট্রেনে উঠতে গিয়েই ঘটে বিপত্তি। পা পিছলে পড়ে গিয়ে ঘটে দুর্ঘটনা, দুটি পায়ের গোড়ালির অংশ কেটে ঝুলতে থাকে। অসহায় ছেলেটি তখন যন্ত্রণায় ছটফট করতে করতেই কাতর আর্জি জানায় তাকে উদ্ধারের। পা দিয়ে তখন অনর্গল রক্তক্ষরণ হয়ে যাচ্ছে তার।

দুর্ঘটনার পর মানুষজন চারপাশে ভিড় জমালেও, আইনি জটিলতার ভয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেননি কেউ। অমানবিক এমন পরিস্থিতিতে, স্টেশনের অদূরেই থাকা নিউ বারাকপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের জন প্রতিনিধি সুদীপ ঘোষ খবর পেয়েই দ্রুত পৌঁছান ঘটনাস্থলে।

তিনিই খবর দেন স্থানীয় নিউ ব্যারাকপুর থানায়। যদিও ঘটনাস্থল রেল পুলিশের সীমানাভূক্ত। তবে যুবকের শারীরিক অবস্থার কথা ভেবে প্রাণ রক্ষা করতেই অবশেষে ঝাঁপিয়ে পড়েন জনপ্রতিনিধি ও পুলিশকর্মীরা। একটি প্রাণের থেকে নিয়মকানুন কখনই বড় হতে পারেনা।

পৌর প্রতিনিধি সুদীপ ঘোষ দ্রুত অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করে, যুবকের ক্ষতস্থান গামছা দিয়ে বেঁধে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন। পরে তার উদ্যোগেই খবর দেওয়া হয় স্টেশন মাস্টার-সহ আরপিএফ ও জিআরপিকে।

তারাই ঘটনার কথা জানান ওই যুবকের পরিবারকে। জনপ্রতিনিধির এই তৎপরতায় ও দ্রুত হাসপাতালে পৌঁছানোর কারণে প্রাণ সংশয় কাটিয়ে অস্ত্রপ্রচার করে এখন অনেকটাই সুস্থ দত্তপুকুরের সুভাষপল্লী বি আর দাস পাড়ার যুবক তুহিন সেন।

যে মানুষটির জন্য আজ ছেলেকে মৃত্যুর মুখ থেকে ফিরে পেলেন, তার সঙ্গে দেখা করতেই এদিন হাসপাতাল থেকে সোজা ছুটে আসলেন মা তাপসী সেন ও দিদি। দেখা করেন ১২ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি সুদীপ ঘোষের সঙ্গে। জানান, কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

সুদীপবাবুও যুবকের সুস্থতা কামনা করে কিছু অর্থ সাহায্য তুলে দেন আর্থিকভাবে পিছিয়ে পড়া ওই পরিবারের হাতে। আগামী দিনেও সব রকম ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন ওই জনপ্রতিনিধি। যা দেখে রীতিমতো আপ্লুত দুর্ঘটনাগ্রস্থ যুবকের পরিবার। তবে, জন প্রতিনিধি হয়ে দুর্ঘটনাগ্রস্থ ছেলেটির প্রাণ রক্ষা করতে যেভাবে তিনি ঝাঁপিয়ে পড়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ কিভাবে ওই পরিস্থিতিতে এত অমানবিক হলেন, সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।

Rudra Narayan Roy



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর