বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

২০২৫ সালের সাফা (SAFA) লাইফটাইম উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেছেন পারভীন মাহমুদ এফসিএ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০৩ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

বাংলাদেশের পারভীন মাহমুদ এফসিএ ২০২৫ সালের সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্ট্যান্টস (SAFA)-র লাইফটাইম উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেছেন। তিনি ১৬ সেপ্টেম্বর ২০২৫ শ্রীলঙ্কার সিটি অব ড্রিমসে আয়োজিত সাফা (SAFA) ওমেন লিডারশীপ এওয়ার্ড অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন।

পারভীন মাহমুদ ব্র্যাক এ তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে পিকেএসএফ-এর উপ- ব্যবস্থাপনা পরিচালক এবং গ্রামীণ টেলিকম ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একনাবিন চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ফার্ম এর পার্টনার ছিলেন। দক্ষিণ এশিয়ায় নারী ক্ষমতায়ন, সামাজিক উদ্ভাবন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির অগ্রযাত্রায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল-এর প্রগ্রেসিভ মেলভিন জোন্স ফেলো।

পারভীন মাহমুদ বাংলাদেশের দ্যা ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (আইসিএবি) এর প্রথম নারী প্রেসিডেন্ট ও সাফা -এর প্রথম নারী বোর্ড সদস্য হিসেবে নেতৃত্ব দিয়েছেন। তিনি বর্তমানে মানুষের জন্য ফাউন্ডেশন, মাইডাস, হার স্টোরি ফাউন্ডেশন এবং শাশা ডেনিমস পিএলসি এর চেয়ারপারসন। পূর্বে তিনি ইউসেপ বাংলাদেশ ও অ্যাসিড সারভাইভার্স ফাউন্ডেশন-এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অনেকবার জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে টপ ৫০ প্রফেশনাল অ্যান্ড কেরিয়ার উইমেন অ্যাওয়ার্ড ২০২৩ অন্যতম।

সাফা (SAFA) ওমেন লিডারশীপ এওয়ার্ড অনুষ্ঠানটি কস্ট ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস শ্রীলংকা সিলভার জুবলি
উপলক্ষে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট একাউন্টিং কনফারেন্স ২০২৫-এ অনুষ্ঠিত হয়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর