বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২০৬ সময় দেখুন
২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত


সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২৬ সালে পবিত্র রমজান শেষে ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ হতে পারে শুক্রবার (২০ মার্চ)।

আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যেতে পারে। তবে ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা কঠিন হতে পারে। হিসাব অনুযায়ী, রোজা পালন শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এবং চলতে পারে ৩০ দিন।

যদি রোজা ৩০ দিন পূর্ণ হয়, যেমনটি ধারণা করা হচ্ছে, তবে আরব আমিরাতের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ঈদের ছুটিতে রমজানের ৩০তম দিনও যুক্ত হবে। এতে দেশটির বাসিন্দারা চার দিনের ছুটি পাবেন—১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২২ মার্চ (রোববার)। এরপর ২৩ মার্চ (সোমবার) থেকে আবার অফিস শুরু হবে।

পবিত্র ঈদুল ফিতর ইসলামিক বর্ষপঞ্জির অন্যতম বড় উৎসব। এই দিনটি শুরু হয় ঈদের নামাজ দিয়ে। এরপর পরিবার–পরিজনদের সঙ্গে সময় কাটানো, দান–খয়রাত করা এবং নানা সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে।

আল জারওয়ান বলেন, যদি পর্যবেক্ষণ ও জ্যোতির্বিদদের হিসাব মিলে যায়, তবে প্রথম শাওয়াল অর্থাৎ ঈদুল ফিতরের দিন হবে শুক্রবার, ২০ মার্চ ২০২৬। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে, নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়ে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর