বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

২০ বছর পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেআইসি বৈঠক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২২১ সময় দেখুন
২০ বছর পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান জেআইসি বৈঠক


ঢাকা: প্রায় ২০ বছর পর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক। বৈঠকে নেতৃত্ব দিতে ঢাকায় আসছেন পাকিস্তানের অর্থনীতিবিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৭ অক্টোবর ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের নবম জেইসি বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ২০০৫ সালের ১২ সেপ্টেম্বরের পর আর কোনো জেইসি বৈঠক হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, আসন্ন বৈঠকে পাকিস্তানের পক্ষের নেতৃত্ব দিতে দেশটির অর্থনীতিবিষয়ক মন্ত্রী ঢাকায় আসবেন। ঢাকা সফরকালে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, জেইসি বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন। জেইসি বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, কৃষিতে সহায়তা, আর্থিক সেবা খাত, ব্যাংকিংসহ সংশ্লিষ্ট খাতে আলোচনা হতে পারে।

অপরদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ইসলামাবাদ সফরে যাচ্ছেন। তিনি আগামী ২৮ অক্টোবর পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। তার সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

উল্লেখ্য, গত আগস্টে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার এবং বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ঢাকা সফর করেছেন। প্রায় ১৩ বছর পর দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকও অনু্ষ্ঠিত হয় চলতি বছর। এর আগে চলতি বছরের শুরুতে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমেনা বালুচ বাংলাদেশ সফরে আসেন।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পুনরায় উজ্জীবনের উদ্যোগ নেওয়া হয় দুই দেশের পক্ষ থেকে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর