৫) সঠিকভাবে পরিকল্পনা করুন :
কিছু অর্জন করতে হলে আমাদের পরিকল্পনা দরকার এবং আদনানের ওজন কমানোর যাত্রা তার নিখুঁত উদাহরণ। তিনি একটি সাক্ষাত্কারে বলেছিলেন যে আমি একটি রুটিন অনুসরণ করেছি যেখানে আমি একটি হাই-প্রোটিন ডায়েট অনুসরণ করেছি। তাতে কোনও রুটি ছিল না, ভাত ছিল না, একইসঙ্গে চিনি, তেলও ছিল না। আমি কিছুটা ওজন কমানোর চেষ্টা করছিলাম কিন্তু শেষ পর্যন্ত ১৩০ কিলো মোট কমিয়েছি। যা আমি ভাবতেও পারিনি। আজ, আমি যা খাই তার প্রতি খুব যত্নশীল। আমি অতিরিক্ত খাওয়া বর্জন করি।