রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ৩১ রোগী ভর্তি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ২৪৫ সময় দেখুন
২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ৩১ রোগী ভর্তি


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন  হাসপাতালে  ডেঙ্গু  আক্রান্ত হয়ে  নতুন ৩১ জন রোগী ভর্তি হয়েছে।
এরমধ্যে রাজধানী  ঢাকায় ২৪ জন  এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৭ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ১৮৬ জন।
চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২৭ হাজার ৯৫৯ জন  ভর্তি হয়েছে। এবং জানুয়ারি থেকে এ পর্যন্ত  ২৭ হাজার  ৬৭২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে  হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।
ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬ টি হাসপাতালে ১১৪ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ৭২ জন ভর্তি রয়েছে। এপর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১০১ জন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর