শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Awarapan 2: Sayeed Quadri Reacts To Mustafa Zahid’s Absence From Album, Says ‘Nation Comes First’ | Exclusive | Bollywood News ‘Having skill is one thing’: Shikhar Dhawan drops big verdict on Vaibhav Sooryavanshi | Cricket News হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির দাবি জামায়াতের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ বানানো হবে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রেমিকের কাছে সহপাঠীদের ছবি পাঠানো সেই ইবি ছাত্রী হল থেকে বহিষ্কার, তদন্ত কমিটি ইয়েমেনের সরকারি বাহিনীর ওপর হুথিদের হামলা, নিহত ৩০ India vs Sri Lanka: India’s search for answers to rediscover lost glory in Tests begins in Colombo | Cricket News Top Ent News, Aug 6: Samay Raina Brings Up Kashmiri Pandit Exodus On IGL; Why Did Dipika Kakar Become Muslim? | Bollywood News ভুল স্বীকার করে দেয়ালের লেখা মুছল ছাত্রদল, সাধুবাদ শিবির-সমন্বয়ক-ভিসির বিটিসি আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বি টিএল)ফায়নাল খেলা অনুষ্ঠিত

২৫ মিনিটে ফুড ডেলিভারি দিবে কিউকমের কিউফুড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৩০৮ সময় দেখুন
২৫ মিনিটে ফুড ডেলিভারি দিবে কিউকমের কিউফুড


ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম এর অঙ্গ প্রতিষ্ঠান অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান কিউফুড ঢাকা ও চট্টগ্রাম মহানগরে মাত্র ২৫ মিনিটে খাবার ডেলিভারি দিচ্ছে। ইতিমধ্যে ১৫ শতাধিক রেস্টুরেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি। গ্রাহকের পছন্দের রেস্টুরেন্ট থেকে প্রিয় মেনুর খাবার দ্রুত পৌঁছে দিতে ফুড ডেলিভারি, পিকআপ এবং টেবিল বুকিং সেবা দিচ্ছে কিউফুড। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ১ জুলাই থেকে কিউফুড কার্যক্রম শুরুর পর থেকে ঢাকার উত্তরা, ধানমন্ডি, গুলশান, মিরপুর, বেলি রোড, খিলগাঁও, মতিঝিল, ওয়ারি এবং ঢাকার বাইরে চট্টগ্রামে ২৫ মিনিটের মধ্যে খাবার সরবরাহ করছে। গ্লোরিয়া জিনস, বিবিকিউ বাংলাদেশ, সিএফসি, অ্যাবসলিউট থাই, কাচ্চি ভাই, টারকা, ১৩৮ ইস্ট, বার্গার এক্সপ্রেস, চিলিস, খাজানা, বুমার্স, বারকোড, ট্রাভেল ইস্ট, অ্যারক্স, আমেরিকান বার্গার, গ্রেট কাবাব ফ্যাক্টরিসহ ১৫০০ রেস্টুরেন্ট থেকে অনলাইনে খাবার অর্ডার নিচ্ছে। এদিকে সম্প্রতি টেস্টি ট্রিটের ২৫০টিরও বেশি আউটলেট থেকে অনলাইনে খাবারের অর্ডার নেওয়ার জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে কিউফুড। আপাতত টেস্টি ট্রিটের শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রাম শাখা থেকে খাবার ডেলিভারি করা হচ্ছে এবং শিগগির কিউফুডের প্ল্যাটফর্মে টেস্টি ট্রিটের সকল আউটলেট চালু হবে। এ ব্যাপারে কিউফুডের সিইও মো. রিপন মিয়া বলেন, ‘অনলাইনে ফুড ডেলিভারি সেবা চালু করার পর আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আগামী বছরের মধ্যে ঢাকার বাইরে খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও কক্সবাজারেও সেবা চালু করবো।’ প্রসঙ্গত, কিউফুড ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের সহযোগী প্রতিষ্ঠান।

সংবাদ বিজ্ঞপ্তি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom