
ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::
যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের ২৫ লাখ ডোজ টিকার প্রথম চালান ঢাকায় এসে পৌঁছেছে ।
সোমবার দিনগত রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকা এসে পৌঁছায়। ।
এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দুদিনে তিন শিপমেন্টে দেশে ফাইজারের ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ টিকা আসবে।
এর মধ্যে আজ মঙ্গলবার দুপুর ১২টায় দ্বিতীয় চালানে ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ এবং রাত সাড়ে ১১টায় তৃতীয় চালানে আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজার ভ্যাকসিন দেশে এসে পৌঁছানোর কথা আছে।