শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

৩য় শ্রেণি পর্যন্ত পরীক্ষা নয়, প্রথম পাবলিক পরীক্ষা মাধ্যমিকে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৪ সময় দেখুন
৩য় শ্রেণি পর্যন্ত পরীক্ষা নয়, প্রথম পাবলিক পরীক্ষা মাধ্যমিকে


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের শিক্ষাব্যবস্থায় নতুন নীতিমালা চূড়ান্ত করেছে সরকার। নতুন এই নীতিমালা অনুযায়ী প্রাক-প্রাথমিক থেকে শুরু করে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিশু শিক্ষার্থীদের বাৎসরিক কোনো পরীক্ষায় বসতে হবে না। এছাড়া পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী ও অষ্টম শ্রেণি শেষে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষাও থাকছে না। প্রথমবারের মতো শিক্ষার্থীদের জন্য কোনো পাবলিক পরীক্ষা হবে মাধ্যমিক তথা এসএসসি ও সমমানের পরীক্ষা।

এদিকে, বর্তমানে নবম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ বেছে নেওয়ার কথা থাকলেও নতুন নীতিমালায় মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের কোনো বিভাগ বিভাজন থাকছে না।

দেশের শিক্ষা বিষয়ক নতুন নীতিমালার তথ্য তুলে ধরে সোমবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় তিনি জানান, নতুন এই নীতিমালার পাইলটিং করার কথা ছিল চলতি বছরে। তবে করোনাভাইরাস সংক্রমণের কারণে সেটি সম্ভব হয়নি। ২০২২ সালে পাইলটিংয়ের পর ২০২৩ সাল থেকে এই নীতিমালা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হবে।

সোমবারই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাব্যবস্থা নিয়ে নতুন এই নীতিমালা অনুমোদন দিয়েছেন। পরে বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এর আগে আমাদের যত শিক্ষাক্রম ছিল, সেগুলো একটু আলাদা ছিল। আমরা মনে করছি, শিক্ষার্থীদের এক স্তর থেকে আরেক স্তরে যাওয়াটা যেন সহজ হয় সেটি মাথায় রেখেই নতুন করে কিছু বিষয় সাজানো হয়েছে।

সারাবাংলা/জেআর/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর