রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

৩৬ দিনের ‘চেতনায় জুলাই’ কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৬০ সময় দেখুন


ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে ৩৬ দিনের ‘চেতনায় জুলাই’ শীর্ষক কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় ইসলামী আন্দোলনের নিয়মিত বৈঠকের পর দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘২৪ এর জুলাই আমাদের ইতিহাসের অম্লাম এক স্মৃতি। একইসঙ্গে বেদনা ও প্রতিজ্ঞার উপলক্ষ্য।’

তিনি বলেন, ‘‘স্বাধীন দেশে একটা নির্দিষ্ট সময়কালে এতগুলো মানুষ যাদের অধিকাংশই তরুণ মারা যাওয়া আমাদের জন্য বেদনা ও কষ্টের অনুভূতি তৈরি করে। এই কষ্ট ও বেদনার নীল আরও গাঢ় হয়ে আসে যখন তাদের আত্মহুতির এক বছর অতিক্রান্ত হওয়ার পরও সংস্কার ও বিচার সম্পন্ন না করার বাস্তবতা সামনে আসে। জুলাইয়ে এই সূচনাকালে বেদনার্ত হৃদয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করছি, আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে তাদের শাহাদাতের লক্ষ্য ‘সংস্কার’ ও ‘বিচার’ বাস্তবায়ন করার প্রতিজ্ঞা করছি।’’

ইউনুছ আহমাদ বলেন, ‘জুলাইয়ের চেতনা ছিল দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরস্থায়ী উৎখাত করা। সেই চেতনাকে জনমনে স্থায়ী করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ৩৬ দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। স্বৈরচারের শেকড় উপড়ে ফেলার প্রত্যায়ে আমরা এ কর্মসূচি পালন করব।’

কর্মসূচি—

১. স্বৈরাচারের ১৫ বছরের অপরাধের খতিয়ান ও তা প্রতিরোধে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম দেশব্যাপী তুলে ধরে স্বৈরাচারের স্মৃতির প্রতি ঘৃণ্যা অব্যহত রাখা।

২. শহিদ ও আহত পরিবারের খোঁজ-খবর নেওয়া, হাদিয়া ও সন্মাননা দেওয়া।

৩. শহিদদের কবর জেয়ারত করা ও দোয়ার আয়োজন করা।

৪. ৫ আগস্ট সারাদেশে আওয়ামী নিপীড়নের ডকুমেন্টারি প্রদর্শন করা এবং বিভাগীয় শহরে গণমিছিল আয়োজন করা।

৫. ২৫ জুলাই ঢাকায় যুব জমায়েত।

৬. ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে ‘ভয় নাই-প্রতিবাদেই মুক্তি’ শিরোনামে বিক্ষোভ মিছিল।

৭. জুলাইয়ের চেতনা বাস্তবায়নে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ।

৮. আগামী পয়লা আগস্ট জেলা, থানা শহরে ডকুমেন্টারি প্রদর্শন ও গণমিছিল।

এ ছাড়াও ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন নিজস্ব আয়োজনে ৩৬ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে বলে জানান ইউনুছ আহমাদ।

বৈঠক উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসেন জাফরী, এবিএম জাকারিয়া, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, মাওলানা আরিফুল ইসলাম, হাজী শেখ মুহাম্মাদ নুর উন নাবী ও মাওলানা মনসুর আহমদ সাকী প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর