বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল, ২৪ জিম্মিকে হামাস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল, ২৪ জিম্মিকে হামাস


আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৩৯ জন ফিলিস্তিনি নারী ও শিশু। হামাস ও ইসরায়েলের মধ্যে যে চার দিনের যুদ্ধবিরতি চলছে, তারই অংশ হিসেবে এই ৩৯ জনকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

একই চুক্তির আওতায় কাতারের মধ্যস্ততায় ২৪ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের মধ্যে ইসরায়েলি ছাড়াও থাইল্যান্ড ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন।

আলজাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার (২৪ নভেম্বর) যুদ্ধবিরতির প্রথম দিনে দুপক্ষের মোট ৬৩ জন জিম্মি ও বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন। এদের উল্লেখযোগ্য একটি অংশই নারী ও শিশু।

চুক্তি অনুযায়ী চারদিনের যুদ্ধবিরতিতে হামাস ৫০ জন জিম্মি ও ইসরায়েল ১৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। তবে ইসরায়েল বলছে, হামাসের প্রতি ১০ জন করে জিম্মি মুক্তির বিনিময়ে একদিন করে যুদ্ধবিরতি বাড়াবে তারা।

শুক্রবার হামাস যে ২৪ জনকে মুক্তি দিয়েছে তাদের মধ্যে ১৩ জন ইসরায়েলি নারী ও শিশু। বাকি ১১ জনের মধ্যে ১০ জন থাই ও একজন ফিলিপিনো নাগরিক। আর ইসরায়েলের মুক্তি দেওয়া ৩৯ জনই ফিলিস্তিনি নারী-শিশু। ইসরায়েল বলছে, এসব বন্দির কয়েকজন ইসরায়েলি সেনাদের হত্যাচেষ্টা করেছিলেন। বন্দি শিশুরাও সেনাদের উদ্দেশে পাথর ছোড়ার ‘অপরাধ’ করেছে।

কারাগার থেকে মুক্তি পাওয়া মারাহ বাকির কারাবন্দি হয়েছিলেন ২০১৫ সালে। তখন তার বয়স ছিল ১৬ বছর। ২৪ বছর বয়সে এসে মুক্তি পেলেন কারাগার থেকে। তিনি এখন আইন বিষয়ে পড়ালেখা করতে চান।

মারাহ আল জাজিরাকে বলেন, ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দিদের প্রতি চরম অবহেলা করা হয়েছে। বলতে গেলে তাদের কোনো ধরনের চিকিৎসাই দেওয়া হয়নি। কারাবন্দিদের জন্য জরুরিভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা করা দরকার।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর