শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

৩ বছর পর নিজ এলাকায় কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ২৬১ সময় দেখুন
৩ বছর পর নিজ এলাকায় কাদের


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রায় তিন বছর পর নোয়াখালী জেলার কোম্পানিগন্জে তার নির্বাচনি এলাকায় গিয়েছেন। বৃহস্পতিবার (৫ মে) সকালে সড়কপথে ঢাকা থেকে নিজ এলাকায় যান। এসময় ফেনী জেলার দাগনভূঞা থেকে ওবায়দুল কাদেরের বাসভবন পর্যন্ত সড়কপথে হাজারো মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

কোম্পানিগন্জের নিজ বাসভবনে পৌঁছে প্রথমেই ওবায়দুল কাদের তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। সমাধিস্থলে তিনি কিছুক্ষণ নীরবে দাড়িয়ে মা-বাবার আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।

পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার নির্বাচনি এলাকার সর্বস্তরের জনগণের সঙ্গে ইদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এলাকায় কর্মসূচির মধ্যে আজ বিকাল ৩টায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ইদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় যোগ দিবেন।

সারাবাংলা/এনআর/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর