আন্তর্জাতিক ডেস্ক
বার্লিনের নেওয়া অবন্ধুসুলভ পদক্ষেপের জবাব হিসেবে এবার জার্মানির ৪০ কূটনীতিক বহিষ্কার করেছে রাশিয়া। ইউক্রেন সংঘাত ইস্যুতে এর আগে রুশ কূটনীতিকদের বহিষ্কার করেছিল জার্মানি।
মঙ্গলবার (২৬ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মস্কোতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল। এসময় তার হাতে জার্মান কূটনীতিকদের একটি তালিকা দেওয়া হয়। এ তালিকার কূটনীতিকদের রাশিয়া ছেড়ে চলে যেতে বলা হয়েছে।
রুশ মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, জার্মান কূটনীতিকদের বহিষ্কার করার মাধ্যমে বার্লিনের অবন্ধুসুলভ আচরণের কড়া জবাব দেওয়া হয়েছে। এর আগে গত ৪ এপ্রিল কয়েকজন রুশ কূটনীতিকদের বহিষ্কার করে জার্মানি।
সারাবাংলা/আইই