শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

৪৯তম বিসিএস প্রিলির ফল হতে পারে আজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৪৫ সময় দেখুন
৪৯তম বিসিএস প্রিলির ফল হতে পারে আজ


ঢাকা: ৪৯তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে আজ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জানা গেছে, সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম (বিশেষ) বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার ফলাফল প্রকাশের লক্ষ্যে কাজ করছে। তবে অনেক বিষয় থাকার কারণে এদিন ফলাফল প্রকাশ করা সম্ভব না হলে আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর শুরু হবে বিশেষ এ বিসিএসের মৌখিক পরীক্ষা। এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, যাচাই ও ক্রস চেকের কাজ দ্রুতগতিতে চলছে।

কর্মকর্তারা বলছেন, নির্ধারিত সময়ে মৌখিক পরীক্ষা শুরু করতে চাইলে ফলাফল প্রকাশে আর বিলম্বের সুযোগ নেই। ফলে এ সপ্তাহে বা সর্বোচ্চ আগামী সপ্তাহে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।

সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য আয়োজিত বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল চলতি বছরের ২১ জুলাই। এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১০ অক্টোবর। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন। উপস্থিতির হার ৫৬ দশমিক ৪৯ শতাংশ।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার বিশেষ এ বিসিএসে ৬৮৩টি পদে নিয়োগ দেওয়া হবে। এ জন্য মোট তিন লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেন। গড়ে প্রতিটি পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা প্রায় ৪৫৬ জন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর