Last Updated:
গুয়াহাটি: রবিবার বিকেলে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। রবিবার বিকেল ৪টে ৪১ মিনিটে উত্তরবঙ্গের বহু এলাকায় কম্পন অনুভূত হয়। কম্পন অনুভূত হয়েছে কলকাতাতেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯ মূলত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে।
পর পর দু’বার ভূমিকম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে। ভূমিকম্পের উৎসস্থল অসমের গুয়াহাটি এবং তেজপুরের মধ্যবর্তী এলাকা ঢেকিয়াজুলি নামে এক জায়গায়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে কম্পনটি ধরা পড়েছে। অসমের এই ভূমিকম্পের প্রভাব কলকাতা-সহ দক্ষিণবঙ্গে টের পাওয়া গেছে।
প্রসঙ্গত, গত সপ্তাহেই অসমের সোনিতপুরে ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৫। ২ সেপ্টেম্বরের পর ফের আরও একবার রবিবার বিকেলে কেঁপে উঠল অসম-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
September 14, 2025 4:58 PM IST
৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল! কম্পন অনুভূত কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও!