বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

৬০ ছাত্রীর গোসলের ভিডিও ফাঁস, ৮ জনের আত্মহত্যার চেষ্টা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৮ সময় দেখুন
৬০ ছাত্রীর গোসলের ভিডিও ফাঁস, ৮ জনের আত্মহত্যার চেষ্টা


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলে থাকা ৬০ ছাত্রীর গোসলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ৬০ জনের মধ্যে আট ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনাটি ঘটেছে। পরদিন রোববার এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ৬০ শিক্ষার্থীর মধ্যে আট ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন। তাদের সবাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় জড়িত সন্দেহভাজন এক ছাত্রীকে আটক করেছে পাঞ্জাব পুলিশ। পুলিশ জানিয়েছে, আটক ওই ছাত্রী স্বীকার করেছে, সে একটি ভিডিও তৈরি করে সেটি সিমলায় তার এক বন্ধুকে পাঠিয়েছিল। ওই বন্ধু ভিডিওটি ভাইরাল করেছে।

যেসব ছাত্রীদের ভিডিও ভাইরাল হয়েছে তারা সবাই এমবিএর শিক্ষার্থী। তাদের অভিযোগ, অভিযুক্ত ছাত্রী দীর্ঘদিন ধরে ভিডিও তৈরি করে তার বন্ধুকে পাঠাচ্ছিল। অনলাইনে ছড়িয়ে পড়ার পরই বিষয়টি সামনে এসেছে।

পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হারজত সিং জানিয়েছেন, এমন ন্যক্কারজনক ঘটনায় জড়িত দোষীরা কঠোর শাস্তি পাবে। যে ছাত্রী ভিডিও তৈরি করেছিল এবং আর একজন যিনি ওই ভিডিও তার এক বন্ধুকে পাঠিয়েছিলেন তারা দু’জনেই হিমাচলের বাসিন্দা।

সারাবাংলা/ইআ/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর