বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬০ লাখেরও বেশি শরণার্থী ইউক্রেন ছেড়ে পালিয়েছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ২০৮ সময় দেখুন
৬০ লাখেরও বেশি শরণার্থী ইউক্রেন ছেড়ে পালিয়েছে


আন্তর্জাতিক ডেস্ক

রুশ হামলার পর থেকে এ পর্যন্ত ৬০ লাখেরও বেশি শরণার্থী ইউক্রেন ছেড়ে পালিয়েছে। বৃহস্পতিবার (১২ মে) জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা এই তথ্য জানিয়েছে।

সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ১১ মে পর্যন্ত সর্বমোট ৬ লাখ ২৯ হাজার ৭৫০ জন শরণার্থী প্রতিবেশি দেশে আশ্রয় নিয়েছে এবং তা এখনো অব্যাহত আছে। পোল্যান্ড বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছে।

সংস্থাটি বলছে, শরণার্থীদের শতকরা ৯০ ভাগই নারী ও শিশু। কিন্তু ইউক্রেনের ১৮ থেকে ৬০ বছর বয়সীরা নিজ দেশের সামরিক বাহিনীকে সহযোগিতা করতে দেশ ত্যাগ করেনি। তারা ইউক্রেনীয় সামরিক বাহিনীর সঙ্গে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এক জরিপে বলা হয়, ৮০ লাখের মতো মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। শুধু মার্চ মাসেই ৩৪ লাখ ইউক্রেনীয় নিজেদের দেশ ছেড়ে পালিয়েছে। তবে এপ্রিলে এই সংখ্যা কমে ১৫ লাখে দাঁড়িয়েছে। মে মাসের শুরু থেকে প্রায় ৪ লাখ ৯৩ হাজার শরনার্থী বিদেশে আশ্রয় চেয়েছে।

জাতিসংঘের আনুমানিক হিসেবে দেখা গেছে, এ বছর ৮০ লাখেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর