রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৫৩ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৫ ১৭:০৮

সাত বছর পর খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ।  

ঢাকা: লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ হয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় তাদের সাক্ষাৎ হয়। দীর্ঘ সাত বছর পর এই সাক্ষাতে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০১৭ সালের আগস্টে।

এর আগে, বাংলাদেশ সময় ২টা ৫৫ মিনিটে তার বহনকারী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় বহরের বিশেষ উড়োজাহাজ হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় তাকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকিমশনার হযরত আলী খান। তাকে স্বাগত জানান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। পূর্বঘোষণা অনুযায়ী, হিথ্রো বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে সরাসরি ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করার কথা।

সর্বশেষ ২০১৭ সালের আগস্টে তাদের মা-ছেলের সাক্ষাৎ হয়েছিল।

এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত পৌনে ১২টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।

বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সালাহউদ্দিন আহমেদ।

লন্ডনে খালেদা জিয়াকে স্বাগত জানান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে লন্ডন গেছেন তার চিকিৎসক ও ব্যক্তিগত স্টাফসহ ১৫ জন। এরা হলেন— ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলী রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ব্যক্তিগত চিকিৎসক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, মো. সাহাবুদ্দিন তালুকদার, নুর উদ্দিন আহমদ, মোহাম্মদ আল মামুন, শরীফা করিম স্বর্ণা, খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, সহকারী একান্ত সচিব মো. মাসুদুর রহমান, প্রটোকল অফিসার এস এম পারভেজ এবং গৃহকর্মী ফাতিমা বেগম ও রূপা শিকদার।

সারাবাংলা/এজেড/ইআ

খালেদা জিয়া
তারেক রহমান





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর