রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

৮৩৮ ইউপিতে ভোট শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৩১৩ সময় দেখুন
৮৩৮ ইউপিতে ভোট শুরু


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

চতুর্থ ধাপে দেশের ৫৮ জেলার ১১৮ উপজেলার ৮৩৮টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় এসব ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোটাররাও শীত উপেক্ষা করে সকাল সকাল কেন্দ্রে হাজির হয়েছেন।

ইতোমধ্যে চতুর্থ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৯৫ জন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান ৪৮ জন, সংরক্ষিত মহিলা মেম্বার ১১২ এবং ১৩৫ জন সাধারণ মেম্বার। এ ধাপের নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৯ হাজার ২২৪টি, ভোটকক্ষ ৪৯ হাজার ৮৩২টি। নির্বাচনে এক কোটি ৬২ লাখ ৭৪ হাজার ৬৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এই ধাপে চেয়ারম্যান পদে তিন হাজার ৮১৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ হাজার ৫১৩ এবং সাধারণ সদস্য পদে ৩০ হাজার ১০৬ জন প্রার্থী ভোটের লড়াই করছেন।

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জাগো নিউজকে জানিয়েছেন, ৮৩৮টি ইউপির মধ্যে ৩৮টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

তিনি আরও জানান, শুক্রবার (২৪ ডিসেম্বর) মধ্যরাত (রাত ১২টা) থেকে এসব এলাকায় সব ধরনের নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ। একই সময় থেকে মোটরসাইকেল চলচলও বন্ধ রয়েছে। মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে ২৯ নভেম্বর (সোমবার) দিবাগত মধ্যরাত (রাত ১২টা) পর্যন্ত। এছাড়া শনিবার (২৭ নভেম্বর) দিবাগত মধ্যরাত (রাত ১২টা) থেকে ২৬ নভেম্বর (রোববার) দিবাগত মধ্যরাত (রাত ১২টা) পর্যন্ত যন্ত্রচালিত সব যানবাহন চলাচল বন্ধ থাকবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর