গুগল ক্রোমের ব্রাউজারের লোগোর (Google Chrome Icon) যে পরিবর্তন করা হয়েছে, তা কিন্তু এমনি দেখলে কেউ বুঝতে পারবে না। গুগল ক্রোমের ব্রাউজারে (Google Chrome) কী পরিবর্তন আনা হয়েছে তা বোঝার জন্য সেটি অত্যন্ত খুঁটিয়ে পর্যবেক্ষণ করা প্রয়োজন। এতদিন পর্যন্ত গুগল ক্রোমে মোট তিনটি কালার কোড ব্যবহার করা হত- লাল, সবুজ এবং হলুদ। এর সঙ্গে শ্যাডো দেওয়া হত। কিন্তু এখন আর সেই শ্যাডোর ব্যাবহার করা হয়নি। অর্থাৎ এখন গুগল ক্রোমের ব্রাউজারের নতুন লোগোতে শুধু তিনটি কালারই ব্যবহার করা হয়েছে।