বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

৯/১১ হামলায় নিহতদের স্মরণ, ঐক্যের আহ্বান বাইডেনের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৬ সময় দেখুন
৯/১১ হামলায় নিহতদের স্মরণ, ঐক্যের আহ্বান বাইডেনের


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণদের ঐক্যের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। ৯/১১ টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের স্মরণ করতে গিয়ে এই আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। খবর বিবিসি।

টুইন টাওয়ার হামলার ২০ বছর উপলক্ষ্যে দেওয়া এক ভিডিও বার্তায় বাইডেন মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে এই আহ্বাবান জানান। এসময় ৯/১১ টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলায় নিহত দুই হাজার ৯৭৭ জনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শনিবার (১১ সেপ্টেম্বর) নিহতদের স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওই হামলার পর উদ্ধার অভিযানে অংশ নেওয়া ইমার্জেন্সি সার্ভিসের কর্মীদের উদ্দেশ্যে বাইডেন বলেন, আমারা তাদেরও সম্মান জানাই যারা ওই ঘটনার পর মিনিট, ঘণ্টা, মাস ও বছর ধরে ঝুঁকি নিয়ে উদ্ধার কাজ করেছিলেন এবং জীবন দিয়েছিলেন।

তিনি আরও বলেন, ‘যত সময়ই অতিবাহিত হোক না কেন, এই বেদনাদায়ক স্মৃতিচারণ অনুষ্ঠান সবকিছু এমনভাবে ফিরিয়ে আনে যেন আপনি কয়েক মিনিট আগেই ঘটনাটির খবর শুনতে পেয়েছেন।’

বাইডেন স্বীকার করে বলেন, এই হামলার পর মুসলিম আমেরিকানরা মানুষের ভিতরের অশুভ শক্তির দ্বারা ভয়, রাগ, অসন্তোষ ও সহিংসতার স্বীকার হন। কিন্তু ঐক্য মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বড় শক্তি’।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমরা শিখেছি ঐক্য এমন এক জিনিস যা কখনোই ভাঙা যায় না।

আরও পড়ুন: ৯/১১-র হামলার অন্যতম ‘মূল হোতা’র বিচার শুরু ২০২১ সালে

৯/১১: অদেখা ছবি

প্রসঙ্গত, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে দুটি যাত্রীবাহী বিমান দিয়ে হামলা চালানো হয়। আফগানিস্তান থেকে সন্ত্রাসী সংগঠন আল কায়দা পরিকল্পনা করে এই হামলা চালিয়েছিল। এজন্য চারটি যাত্রীবাহী মার্কিন বিমান ছিনতাই করে তারা। যার মধ্যে দুটি দিয়ে টুইন টাওয়ারে হামলা চালনো হয়।

আরেকটি বিমান যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ঠিক বাইরে পেন্টাগনের কাছে বিধ্বস্ত হয়। আর যাত্রীদের প্রতিরোধের কারণে পেনসিলভেনিয়ার একটি মাঠে চতুর্থ বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় মুহূর্তের মধ্যেই সারাবিশ্বে হইচই পড়ে যায়। এরপর থেকেই দিনটি বিশেষভাবে পালন করে আসছে যুক্তরাষ্ট্র।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর