1/ 6
ইয়ামাহা FZ-X 150cc neo-retro মোটরসাইকেল সেগমেন্টে ঝড় তুলতে পারে। রেট্রো লুকের সঙ্গে পাবেন আরামদায়ক সফর। FZ-X ব্লু-টুথ কানেক্টিভিটি সমেত লঞ্চ করবে। দাম হবে 1,19,800 (এক্স শোরুম)।
2/ 6
149 সিসি সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। 7,250 আরপিএমে 12.4 bhp ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করবে। 5,500 আরপিএমে 13.3 Nm পিক টর্ক জেনারেট করবে এই ইঞ্জিন।
3/ 6
ইয়ামাহা FZ-X মডেলে ফুয়েল ট্যাঙ্ক, সাইড কভার, ইঞ্জিন গার্ড, হেডলাইট স্টে, ফ্রন্ট ফেন্ডর, ফেন্ডর স্টে ও গ্র্যাব বারে মাস্কুলার লুক দেওয়ার জন্য মেটাল পার্টস ব্যবহার করেছে।.বাইকের ফ্রন্ট পোর্কস কালো Gators দিয়ে কভার করা হয়েছে। LED লাইটস এই মডেলকে আলাদা লুক দিয়েছে।
4/ 6
2021 FZ-X -এ বেশ কয়েকটি নতুন ফিচার্স রয়েছে। স্মার্টপোন কানেক্টিভিটির সঙ্গে Y-Connect অ্যাপ দেওয়া হয়েছে। এই অ্যাপের মাধ্যমে ইউজার ইনকামিং কল অ্যালার্টস, SMS অ্যালার্ট, ব্য়াটারি চার্জ ইন্ডিকেটর,লাস্ট পার্কিং, ফুয়েল, অয়েল চেঞ্জ ইন্ডিকেটর পাবেন।
5/ 6
১৫০ সিসি সেগমেন্টে এই মডেল জনপ্রিয় হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এমনিতেই পেট্রোলের দাম ১০০ পার করেছে অনেক জায়গায়। এমন পরিস্থিতিতে কম সিসির স্টাইলিশ বাইকের খোঁজ করছেন গ্রাহকরা। তা ছাড়া ইয়ামাহার ইঞ্জিন পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে আগেও।
6/ 6
দুটি টিউবলেস টায়ার থাকছে। আপাতত তিনটি কালার অপশনে পাওয়া যাবে এই মডেল। মেটেলিক ব্লু, ম্য়াট কপার, ও ম্য়াট ব্ল্যাক কালারে পাওয়া যাবে আপাতত।