শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’! চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা

5G-র অপেক্ষা করছেন? এই রিপোর্ট বলছে, ভারতে 4G-ই চলছে গরুর গাড়ির গতিতে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩৬৪ সময় দেখুন
5G-র অপেক্ষা করছেন? এই রিপোর্ট বলছে, ভারতে 4G-ই চলছে গরুর গাড়ির গতিতে


5G-র অপেক্ষা করছেন? এই রিপোর্ট বলছে, ভারতে 4G-ই চলছে গরুর গাড়ির গতিতে

ইন্টারনেট স্পিড-এর হিসাবে পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এমনকী ভূটানের থেকেও পিছিয়ে ভারত।

ইন্টারনেট স্পিড-এর হিসাবে পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এমনকী ভূটানের থেকেও পিছিয়ে ভারত।

#নয়াদিল্লি: 5G-র জন্য অপেক্ষা করছেন, তাই তো! এর মধ্যে 5G স্মার্টফোনও কিনে ফেলেছেন! তা হলে তো এই প্রতিবেদন পড়ে আপনার মন খারাপ হতে পারে! কারণ সম্প্রতি একটি রিপোর্ট বলছে, ভারতে এখনও 4G-র গতিই গরুর গাড়ির সমান। চমকে দেওয়ার মতো খবর আরও রয়েছে। ইন্টারনেট স্পিড-এর হিসাবে পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এমনকী ভূটানের থেকেও পিছিয়ে ভারত। Ookla Speedtest Global Index বলছে, ভারতে ইন্টারনেট স্পিড খুব মন্থর। ডাউনলোড স্পিড-এর বিচারে বিশ্বে ভারত ১৩১ নম্বরে রয়েছে।



ভারতে আপলোড স্পিড 4.76 Mbps. গ্লোবাল ইন্টারনেট ডাউনলোড স্পিড 46.73 Mbps. সেখানে ভারতে ডাউনলোড স্পিড 12.49 Mbps. বুঝতেই পারছেন, নাম কে ওয়াস্তে ফোর-জি পরিষেবা ব্যবহার করলেও আমরা আসলে কতটা পিছিয়ে! সার্ক দেশগুলির মধ্য ইন্টারনেট স্পিডের বিচারে পাকিস্তান রয়েছে দুইয়ে। যে পাকিস্তান বহু ক্ষেত্রে ভারতের থেকে অনেক পিছিয়ে। কিন্তু এক্ষেত্রে ইমরান খানের দেশ ভারতের থেকে এগিয়ে। পাকিস্তানে ডাউনলোড স্পিড 17.95 ও আপলোড স্পিড 11.16 Mbps. শ্রীলঙ্কায় ডাউনলোড স্পিড 17.36 ও আপলোড স্পিড 8.40 Mbps.



ইন্টারনেট স্পিড ভারতের থেকে ভূটানেও অনেকটা বেশি। সেখানে ডাউনলোড স্পিড ১৫ এমবিপিএস-এর কাছাকাছি। মালদ্বীপ তো অনেকটাই এগিয়ে। সেখানে ডাউনলোড স্পিড ৪৪.৩০ এমবিপিএস। তবে বাংলাদেশ ও আফগানিস্তানের থেকে ভারত কিছুটা এগিয়ে। বাংলাদেশে ডাউনলোড স্পিড ১০.৩৭। আফগানিস্তানে ইনটারনেট স্পিড সারা বিশ্বে সব থেকে কম। সেখানে আপলোড স্পিড ৩.৩। ডাউনলোড হয় ৬.৬৩ এমবিপিএস গতিতে।

Published by:Suman Majumder

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Ads by coinserom