শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন IPL 2026 Orange Cap and Purple Cap after Qualifier 2: Sooryavanshi stays on top, Rabada surges ahead | Cricket News জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ বর্ষাকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঢাবি ছাত্রদলের Kiara Advani Was Asked Not To Say ‘Hi, Hello’ On Toxic Set; Padmini Kolhapure Backs Ranveer Singh Amid Don 3 Row | Bollywood News

অর্থ আত্মসাৎ, সাবেক পৌর মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৭৭ সময় দেখুন
অর্থ আত্মসাৎ, সাবেক পৌর মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা


স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাবেক এক পৌর মেয়রের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩০ মে) দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক আব্দুল মালেক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত সেলিমুল হক চৌধুরী (৭২) বাঁশখালী উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র ছিলেন।

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি ঠিকাদারের মাধ্যমে চারটি দোকান নির্মাণ করেছিল বাঁশখালী পৌরসভা। পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মাণ করা চারটি দোকান সাবেক পৌর মেয়র সেলিমুল হক চৌধুরী সংবাদপত্রে কোনো বিজ্ঞপ্তি না দিয়ে এবং কোনো কমিটি না করে নিজ ক্ষমতাবলে বরাদ্দ দেন। ভাড়াটিয়াদের কাছ থেকে দোকান বরাদ্দের অগ্রিম বাবদ আন-রেজিস্ট্রি স্ট্যাম্পের মাধ্যমে নেন নয় লাখ টাকা। তবে সে টাকা পৌরসভার তহবিলে বা সরকারি কোষাগারে তিনি জমা দেননি।

এ ছাড়া, ২০১৯ সালের ১৬ জুলাই থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত গ্যাস প্রকল্প এবং অন্যান্য খাত বাবদ পৌরসভার প্রাইম ব্যাংকের হিসাবে ৩৫ লাখ ৮৫ হাজার ৮৯৯ টাকা জমা হয়। সেখান থেকে উত্তোলন করা হয় ৩৪ লাখ ২৪ হাজার ৪৭৮ টাকা। ২০২৩ সালের ২৩ জুলাই সেলিমুল হক চৌধুরী ওই হিসাবের চেক বই হিসাব রক্ষক ছোটন কান্তি চৌধুরী থেকে নিজ জিম্মায় নিয়ে একক সইয়ে সাত লাখ টাকা উত্তোলন করেন। তবে টাকা উত্তোলনে পৌরসভার কার্যবিবরণী বা অনুমোদন নেওয়া হয়নি এবং পৌরসভার হিসাব শাখায় এ টাকা ব্যয় সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-২ এর উপ-পরিচালক আতিকুল আলম সারাবাংলাকে জানান, সেলিমুল হক চৌধুরী পৌর মেয়রের দায়িত্ব পালন করার সময় বেআইনিভাবে ১৬ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। তাই তার বিরুদ্ধে ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

সারাবাংলা/আইসি/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom